সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বি’ ক্যাটাগরিতে ফিরছে আমরা নেটওয়ার্কস

বি’ ক্যাটাগরিতে ফিরছে আমরা নেটওয়ার্কস

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ড জটিলতায় পিছিয়ে পড়া তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ‘আমরা নেটওয়ার্কস লিমিটেড’ অবশেষে ইতিবাচক ধারায় ফিরছে। সব সংশয় কাটিয়ে শিগগিরই কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত হয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হতে যাচ্ছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৪ অর্থবছরেরজন্য আমরা নেটওয়ার্কস শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে ঘোষিত সেই ডিভিডেন্ড নির্দিষ্ট সময়ের মধ্যে বিতরণ করতে না পারায় নিয়ম অনুযায়ী কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে অবনমন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়।
পরবর্তীতে ২০২৫ সালের জন্য কোম্পানিটি ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। কিন্তু ঘোষিত সেই ডিভিডেন্ডও বিতরণ করেনি কোম্পানি কর্তৃপক্ষ। ফলে ‘জেড’ ক্যাটাগরিতেই বহাল থাকে কোম্পানিটির শেয়ার

এরপর শেয়ারহোল্ডারদের বকেয়া পাওনা মেটাতে জোর তৎপরতা শুরু করে আমরা নেটওয়ার্কস। কোম্পানি সচিব বিষয়টি ব্যাখ্যা করে জানান, ২০২৬ সালের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ০.২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার জন্য আগামী ২৭ নভেম্বর এজিএম (বার্ষিক সাধারণ সভা) অনুষ্ঠিত হবে, যেখানে ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য পেশ করা হবে।
কোম্পানি সচিব আরও জানান, আসন্ন এজিএম-কে সামনে রেখে আমরা নেটওয়ার্কস তাদের ২০২৪ সালের ঘোষিত ৮০ শতাংশ ডিভিডেন্ড এবং ২০২৫ সালের ঘোষিত ডিভিডেন্ডেরও ৮০ শতাংশ ইতোমধ্যেই শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ শেষ করেছে। ডিভিডেন্ড বিতরণের হালনাগাদ তথ্য ইতোমধ্যে উভয় স্টক এক্সচেঞ্জকে (ডিএসই ও সিএসই) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী সর্বশেষ ঘোষিত ও বিতরণকৃত ডিভিডেন্ডের পরিমাণের ওপর ভিত্তি করেই কোম্পানির ক্যাটাগরি নির্ধারিত হয়। যেহেতু আমরা নেটওয়ার্কস ২০২৫ অর্থবছরের জন্য ঘোষিত ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের ৮০ শতাংশের বেশি গ্রাহকদের মাঝে বিতরণ করেছে, তাই নিয়ম অনুযায়ী কোম্পানিটি খুব শিগগির ‘জেড’ ক্যাটাগরির গণ্ডি পেরিয়ে ‘বি’ ক্যাটাগরিতে ফিরতে যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করার জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST