আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস (জুলাই’২৬-সেপ্টেম্বর ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৮৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩৪ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৪ পয়সা।
Leave a Reply