সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

মনোস্পুল বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা

মনোস্পুল বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে  তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল বাংলাদেশ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২৭ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৩ টাকা ৬৪ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST