সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

গ্লোবাল ইন্স্যুরেন্সর তৃতীয় প্রান্তিক প্রকাশ

গ্লোবাল ইন্স্যুরেন্সর তৃতীয় প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৩২ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে, অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৯৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭৬ পয়সা।

গত ৮ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST