আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষস্থান উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের ১৪ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ১৬ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।
দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। আগের কার্যদিবসে ১১৫ টাকা ৯০ পয়সায় থাকা শেয়ারটির দর বেড়ে ১২৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।
প্রাইস সেনসিটিভ তথ্য
তৃতীয় স্থানে থাকা ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর ৩৪ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৩৮ টাকা ১০ পয়সা হয়েছে।
দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—মেট্রো স্পিনিং, কাসেম ইন্ডাস্ট্রিজ, রানার অটোমোবাইলস, হামিদ ফেব্রিক্স, ই-জেনারেশন, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড।
Leave a Reply