সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

রেনাটার প্রথম প্রান্তিক প্রকাশ

রেনাটার প্রথম প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ৬ টাকা ৪৭ পয়সা।

একই প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ক্যাশফ্লো হয়েছে ২১ টাকা ৯৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৬২ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সা। গত ৩০ জুন এনএভিপিএস ছিল ৩২৯ টাকা ১৯ পয়সা।

পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST