মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সূচকের উর্ধ্বগতিতে লেনদেন ১ হাজার ২৬০ কোটি

সূচকের উর্ধ্বগতিতে লেনদেন ১ হাজার ২৬০ কোটি

আজকের পুঁজিবাজার:দেশের প্রধান পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৯ টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, মঙ্গলবার (২৮ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯০০ পয়েন্টে।

‎‎এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ ২দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১২০১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৯ পয়েন্টে অবস্থান করছে।

‎আজ ডিএসইতে ১ হাজার ২৬০ কোটি ৯৩ লক্ষ ৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৭২ কোটি ৮ লক্ষ ৯৯ হাজার টাকা।

‎এদিন ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৪ টি কোম্পানির, বিপরীতে ৬০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST