আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৬-সেপ্টেম্বর,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৬-সেপ্টেম্বর,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮১ পয়সা।
অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি,২৬-সেপ্টেম্বর,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩০ পয়সা।
৩০ সেপ্টেম্ব, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪১ টাকা ১২ পয়সা।
Leave a Reply