সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ ডিসেম্বর) মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার ওরিয়ন ইনফিউশন লিমিটেড ২০ কোটি ৫৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।



লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৫ কোটি ৭২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, রবি অজিয়াটা পিএলসি, বীকন ফার্মাসিটিক্যালস পিএলসি এবং এশিয়াটিক ল্যাব্রেটরিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST