রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

প্যারামাউন্ট টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ

প্যারামাউন্ট টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি ১ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৭ পয়সা, যা গত বছর একই সময়ে ১ টাকা ৩৫ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪২ টাকা ৭১ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST