রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং

দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং

আজকের পুঁজিবাজার;পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে মতিন স্পিনিং মিলস পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৯১ টাকা ৬০ পয়সা। আগের কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ৮৩ টাকা ৪০ পয়সা। সে হিসাবে একদিনে শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা।

দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। দিন শেষে ফান্ডটির ইউনিটদর ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১২ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে এর সমাপনী দর ছিল ১১ টাকা ৪০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর বেড়েছে ৯ দশমিক ৪০ শতাংশ। দিন শেষে ফান্ডটির ইউনিটদর দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সা। আগের কার্যদিবসে এর সমাপনী দর ছিল ১১ টাকা ৭০ পয়সা।

দরবৃদ্ধির শীর্ষ দশের তালিকায় আরও রয়েছে—ইউনিয়ন ক্যাপিটাল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং জিবিবি পাওয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST