সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) লেনদেন শুরু হয়েছে। রোববার (১৪ জুলাই) সিএসইর প্লাটফর্মে ৩৩১তম কোম্পানি হিসেবে টেকনো ড্রাগসের লেনদেন শুরু হয়।

কোম্পানিটির লেনদেন উপলক্ষে ঢাকাস্থ অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সিএসই। এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার টেকনো ড্রাগস লিমিটেডের অতিথিবৃন্দকে স্বাগত জানান।

স্বাগত বক্তব্যে সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারে টেকনো ড্রাগসের মতো বড় কোম্পানির অংশগ্রহন খুব জরুরি। ভালো এবং প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুঁজিবাজারের জন্য ইতিবাচক অর্থাৎ নিয়ম নীতির মধ্যে থেকে নিজেকে আরও বিকশিত করার বিষয়টি কোম্পানিকে আরও গ্রহণযোগ্য করবে।

কোম্পানিটির উদ্দেশে তিনি বলেন, টেকনো ড্রাগসের আইপিও আবেদনে রেকর্ড পরিমান আবেদন ছিল। এ থেকে বুঝা যায়, আপনাদের প্রতি বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক। আমরা আশা করবো, টেকনো ড্রাগস এবং এর পরিচালনা পর্ষদ কোম্পানিটিকে এমনভাবে পরিচর্যা করবেন যেন সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি আস্থা অর্জন করতে পারেন।

সিএসইর এমডি জানান, টেকনো ড্রাগসের শুভ সূচনার পর থেকে সামনের পথচলায় চিটাগাং স্টক এক্সচেঞ্জ তাদের যে কোনো প্রয়োজনে সহযোগিতা দেয়ার জন্য প্রস্তুত থাকবে। সফলভাবে লিস্টিং প্রক্রিয়া সম্পন্ন করে পুঁজিবাজারে আসার জন্য টেকনো ড্রাগস লিমিটেডের ব্যবস্থাপনা পর্ষদকে অভিনন্দন জানান তিনি।

টেকনো ড্রাগসের ব্যবস্থপনা পরিচালক শাহ জালাল উদ্দিন আহমেদ বলেন, আমরা পুঁজিবাজারে এসেছি দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে। বিনিয়োগকারীদের জন্য ভালো কিছু করা এবং টেকনো ড্রাগসকে পুঁজিবাজারের একটি বিশ্বাসযোগ্য কোম্পানিতে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। সুতরাং এই লক্ষ্য আমরা আমাদের মেধা, প্রজ্ঞা ও কর্মের সমন্বয়ে অর্জন করবো। একই সাথে আমরা বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বস্ততা অর্জনের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবো এবং তা আরও বাড়ানোর জন্য কাজ করবো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেকনো ড্রাগসের চেয়ারম্যান খালেদা আখতার খান, পরিচালক ড. মেহরিন আহমেদ, আরেফিন রাফি আহমেদ, মোঃ মামুনুর রশিদ; চিফ ফিনান্সিয়াল অফিসার পীযুষ কুমার চক্রবর্তী; কোম্পানি সেক্রেটারি দেবাশিষ দাস গুপ্তা; সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারী; ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠান ইম্পেরিয়াল ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের কর্মকর্তাবৃন্দ এবং টেকনো ড্রাগস লিমিটেড ও সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST