শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নগদ লভ্যাংশ ঘোষণা

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নগদ লভ্যাংশ ঘোষণা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
‎
‎বৃহস্পতিবার (০৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
‎
‎কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
‎
‎সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১০ টাকা ৬ পয়সা।
‎
‎আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ৪৫ পয়সা।
‎৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৩৫ পয়সা।
‎
‎কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST