মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

২৯ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

২৯ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪৭ লাখ ২০ হাজার ৪২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৫ লাখ ৬৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির ৬ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার টাকার , দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৫৮ লাখ ৯ হাজার ও তৃতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৭২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST