মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

১৪ কোম্পানিকে বিএসইসি’র হুঁশিয়ারি, দ্রুত লভ্যাংশ বিতরণের নির্দেশ

১৪ কোম্পানিকে বিএসইসি’র হুঁশিয়ারি, দ্রুত লভ্যাংশ বিতরণের নির্দেশ

আজকের পুঁজিবাজার:সর্বশেষ হিসাব বছরে লভ্যাংশ ঘোষণা করার পর তা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪টি কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিবকে হুঁশিয়ারি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে কোম্পানিগুলোকে দ্রুত শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ করে এ-সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কোম্পানিগুলো হলো- লুব রেফ বাংলাদেশ লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, লিবরা ইনফিউশন লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।

রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় সিকিউরিটিজ কমিশন ভবনের মিটিং রুমে ১৪টি কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিবদের নিয়ে অনুষ্ঠিত সভা বিএসইসি এসব নির্দেশনা দিয়েছে।

এদিকে সভায় কোম্পানিগুলোর পক্ষ থেকে বিএসইসিকে জানিয়েছে, তহবিল কম থাকার কারণে কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের ঘোষণা করা লভ্যাংশ বিতরণ করতে পারেনি। তবে কোম্পানিগুলোর এ বক্তব্য যথেষ্ট গ্রহণযোগ্য বলে মনে করেনি কমিশন। তাই নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ না করায় কোম্পানিগুলোর বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএসইসি। এছাড়া কোম্পানিগুলো যতদ্রুত সময় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ করে এ-সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST