সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

স্থগিত হলো ফ্লোর প্রত্যাহারের নির্দেশ

স্থগিত হলো ফ্লোর প্রত্যাহারের নির্দেশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত অবশিষ্ট ৬ কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) তুলে নেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (১১ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএসইসির বাজার ও মধ্যস্থতা বিষয়ক নজরদারি বিভাগের চেয়ারম্যান ইনচার্জের স্বাক্ষরিত এ চিঠিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা নির্দেশনা সম্পর্কে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত ৮ আগস্ট বিএসইসির ফ্লোর প্রাইজ সংক্রান্ত নির্দেশনা রহিত করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ডিএসই এবং সিএসই- কে নির্দেশ দেয়া হলো।

সূত্র মতে, রোববার থেকে বেক্সিমকো, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের আর আগামি ১৪ আগস্ট থেকে বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামের উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কমিশন।পুঁজিবাজারে পতন ঠেকাতে না পেরে, গত চার বছরে কয়েক দফায় শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। প্রথমবার ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও তুলে নেওয়া হয় ২০২১ সালের জুলাইয়ে।

এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২২ সালের জুলাইয়ে আবারও ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এ পর্যায়ে শেয়ার লেনদেন ব্যাপক কমে গেলে সমালোচনার মুখে পড়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST