মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সোনালী আঁশ সাপ্তাহিক লেনদেনের শীর্ষে

সোনালী আঁশ সাপ্তাহিক লেনদেনের শীর্ষে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭ কোম্পানির লেনদেন হয়েছে। এতে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।বিদেয়ী সপ্তাহে (১৫ থেকে ১৯ সেপ্টেম্বর)

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানটিতে প্রতিদিন গড় ২৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ২৯ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমেটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোন লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৯৬ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫ কোটি ৮৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১৪ কোটি ৮৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংক পিএলসির ১৪ কোটি ৪৯ লাখ টাকা, ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪ কোটি ১৭ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের ১২ কোটি ৭০ লাখ টাকা, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির ১২ কোটি ৫৯ টাকা এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST