ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৫২ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৭০ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।
আলোচ্য দিনে ডিএসইতে মোট ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৫ কোটি ০১ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬ টির, কমেছে ২৩৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪২ টি কোম্পানির বাজারদর।




Leave a Reply