বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নারায়ণগঞ্জের আড়াইহাজারে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্স পুঁজিবাজারে মূলধন সংগ্রহ করবে সোলার ইকুইটি ভেঞ্চার দুই কোম্পানির ক্রেডিটরিটিং সম্পন্ন ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেকের মার্জারে আদালতের সম্মতি লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পুঁজিবাজারে সরাসরি প্রবেশের পথ খুলছে বেসরকারি কোম্পানির পুঁজিবাজারে তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি
সূচকের উত্থানের লেনদেন শেষ হলো

সূচকের উত্থানের লেনদেন শেষ হলো

আজকের পুঁজিবাজার:সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭১০ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০২ মে ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬১৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১২৩২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২০০৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৩৫ কোটি ৭২ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৭টি কোম্পানির, বিপরীতে ১৪০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST