সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সু-শাসনই পুঁজিবাজারের অন্যতম উপাদান: ডিএসই চেয়ারম্যান

সু-শাসনই পুঁজিবাজারের অন্যতম উপাদান: ডিএসই চেয়ারম্যান

আজকের পুঁজিবাজার:বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। বাংলাদেশের পুঁজিবাজারকে উন্নত করার জন্য সুশাসনের কোনো বিকল্প নেই। জিআরআই প্রাতিষ্ঠানিক সুশাসন বৃদ্ধিতে সহযোগিতা করে। গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) গাইডলাইনগুলো বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, প্রযুক্তিগতভাবে উন্নত, বিশ্বস্ত এবং ব্যবহারবান্ধব। কোম্পানির প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহি হলো-সততা ও বিশ্বাস সৃষ্টি করার অন্যতম প্রধান মাধ্যম।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোম্পানির ব্র্যান্ডিং, খ্যাতি এবং পণ্যের গুণগত পার্থক্য কাক্সিক্ষত পর্যায়ে বৃদ্ধি করে। জিআরআই প্রতিষ্ঠার পর থেকে তিন-চতুর্থাংশ কোম্পানি সাসটেইনেবল রিপোর্ট তৈরিতে জিআরআইয়ের কাঠামো ব্যবহার করে।
গতকাল বুধবার নেদারল্যান্ডস-ভিত্তিক জিআরআই ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথ উদ্যোগে তালিকাভুক্ত ৭৫টি কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে ডিএসইর ট্রেনিং একাডেমিতে এক অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এসব কথা বলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ডিএসই।

হাসান বাবু বলেন, আমি বিশ্বাস করি জিআরআই স্ট্যান্ডার্ডস ২০২১-এর ওপর ভিত্তি করে সাসটেইনেবিলিটি রিপোর্টিংয়ের জন্য গাইডেন্স ডকুমেন্ট চালু করার ফলে এটি একটি সাসটেইনেবিলিটি রিপোর্ট তৈরিতে তালিকাভুক্ত, অতালিকাভুক্ত এবং বড় কোম্পানিগুলোকে গাইড করার জন্য প্রতিশ্রুতি এবং সচেতনতা তৈরি করতে সাহায্য করবে। তাদের কোম্পানি, সমাজ এবং সামগ্রিকভাবে দেশ উভয়ের পরিবর্তনে যা সাহায্য করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ব্যাপকভাবে সুরক্ষা, নিরাপত্তা এবং পরিবেশের দৃঢ়তার ওপর জোর দিয়েছে। ডিএসই ও জিআরআইয়ের সহযোগিতায় সাসটেইনেবল রিপোর্টিং নির্দেশিকার ওপর এ সমর্থন অব্যাহত রাখবে এবং এ কর্মশালা থেকে সব তালিকাভুক্ত কোম্পানি লাভবান হবে। জিআরআই সাউথ এশিয়ার নেটওয়ার্কের পরিচালক ড. অদিতি হালদার বলেন, বর্তমানে বাংলাদেশ ক্রমবর্ধমান অর্থনীতির একটি দেশ। অর্থনীতির অগ্রগতির সঙ্গে, ডিএসই দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি পরিপূর্ণ পুঁজিবাজার গড়ে তুলেছে। এটি টেকসই উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাপী প্রচারণার সঙ্গেও সঙ্গতিপূর্ণ।

বিভিন্ন বৈশ্বিক এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও, ডিএসই স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। সহযোগিতার অংশ হিসেবে, ডিএসই গত ছয় বছর ধরে জিআরআইয়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বজায় রেখেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্তিক আহমেদ শাহ, ঢাকার সুইডেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ফ্রেডরিকা নরেন, ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের, মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম, জিআরআই সাউথ এশিয়া নেটওয়ার্কের ম্যানেজার রাহুল সিং, আইওটিএ কনসালটিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সিইও মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং সাসটেইনেবিলিটি নেক্সাসের পরিচালক মুনতাসির নাহিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST