মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সিটি জেনারেল ইন্সুরেন্সের তৃতীয় প্রান্তিক ঘোষণা

সিটি জেনারেল ইন্সুরেন্সের তৃতীয় প্রান্তিক ঘোষণা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭৭ পয়সা।

অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি,২৪-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ১২ পয়সা।

সেপ্টেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ৬৮ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST