মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

৫৮ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৫৮ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
‎
‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
‎
‎জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। কোম্পানিটির ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
‎
‎ঢাকা ব্যাংক পিএলসি ৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
‎
‎যমুনা ব্যাংক ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
‎‎এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটবিসি ৪ কোটি ৪ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৩ কোটি ৪৪ লাখ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৫৩ লাখ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ৪ কোটি ৬২ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৪ কোটি ৬৬ লাখ, ম্যারিকো ১ কোটি ৩১ লাখ, প্রিমিয়ার ব্যাংক ২ কোটি ১৪ লাখ, সায়হাম টেক্সটাইল ৩ কোটি ৭৪ লাখ, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ১ কোটি ৮ লাখ ও স্কয়ার ফার্মা ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST