মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো

আজকের পুঁজিবাজার:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ৭৮ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪ দশমিক ৭১ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোন লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৩৩ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রেনাটা লিমিটেডের ৩২ কোটি ৬৪ লাখ টাকা, ব্রাক ব্যাংকের ২৮ কোটি ৭৬ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের ২৫ কোটি ৫৮ লাখ টাকা, স্কয়ার ফার্মার ২১ কোটি ৩৯ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৯ কোটি ৫৮ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৩ কোটি ৩০ লাখ টাকা এবং যমুনা ব্যাংক পিএলসির ১২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST