মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সাপ্তাহিক দর পতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস

সাপ্তাহিক দর পতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)বিদায়ী সপ্তাহে (২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর)

লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে নিউ লাইন ক্লোথিংসের শেয়ারদর ৭ টাকা ৬০ পয়সা বা ২৫ দশমিক শূন্য ৮ শতাংশ কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৩ টাকা ৯০ পয়সা বা ২৩ দশমিক ৭৮ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। এছাড়া ৪ টাকা ১০ পয়সা বা ২৩ দশমিক ৫৬ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সাইন পুকুর সিরামিকস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, নাভানা ফার্মাসিটিক্যালস পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেট্রো ইস্পিনিং লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড, ফু ওয়াং ফুডস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST