মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সাড়ে ৬ হাজার কোটি টাকা বিনিয়েগকারীদের মূলধন বেড়েছে

সাড়ে ৬ হাজার কোটি টাকা বিনিয়েগকারীদের মূলধন বেড়েছে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) গড়ে লেনদেন আগের সপ্তাহের তুলনায় চার ভাগের এক ভাগ বেড়েছে।

পাশাপাশি সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে ৬ হাজার কোটি টাকার বেশি। একইসাথে ডিএসইর সব সূচকে ইতিবাচক ধারা বজায় ছিল। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এমন তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে প্রতি কর্মদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৪১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭৯২ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কর্মদিবসে গড় লেনদেন বেড়েছে ২৬.৯৩ শতাংশ বা ১৬৮ কোটি ১৩ লাখ টাকা।

সপ্তাহশেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি ৫৪ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৮৩১ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭৪৯ কোটি টাকা বা ০.৯৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ১৭০ কোটি ১৮ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ১২২ কোটি ৫ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ১৩ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০৪.৫০ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৪.১২ পয়েন্ট। আর ডিএসইএস সূচক বেড়েছে ২২.১৮ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯৩টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST