মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ইসলামী ব্যাংকের

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ইসলামী ব্যাংকের

আজকের পুঁজিবাজার:দেশের প্রধান পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক পিএলপি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৭ কোটি ৫৯ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ দর ছিল ৬১.৫০ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২২৫.৪০ টাকা ৪০ পয়সা।

 

 

তৃতীয় সর্বোচ্চ এডিএন টেলিকমের ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০৩ টাকা ৯০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে-ইফাদ অটোসের ৭ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকোর ৩ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ৩ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ২ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকার এবং আইসিবি সোনালী ব্যাংক ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST