সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ নভেম্বর) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার ওরিয়ন ফার্মার ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১০ লাখ ১৭ হাজার টাকার। ১০ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী আঁশ, অগ্নি সিস্টেমস, ফারইস্ট নিটিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাংক, টেকনো ড্রাগস এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST