মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে এ ক্যাটাগরি ১০ কোম্পানি

লেনদেনের শীর্ষে এ ক্যাটাগরি ১০ কোম্পানি

আজকের পুঁজিবাজার:দেশের প্রধান পুঁজিবাজার  ঢাকা স্টকএক্সচেঞ্জে ( ডিএসই )  বিদায়ী সপ্তাহে (২২-২৬ সেপ্টেম্বর)  লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ’এ’ ক্যাটাগিরির মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি। গত সপ্তাহে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সবগুলোই রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি।

সপ্তাহজুড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। কোম্পানিটির ডিএসইর মোট লেনদেনের ৫.৪৮ শতাংশ অবদান রয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.০২ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে  ১৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৯ শতাংশ।

এছাড়া, সপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোস্যাল ইসলামী ব্যাংক ১৫ কোটি ৯৪ লাখ, এমজেএলবিডি ১৩ কোটি ৯৪ লাখ, ইবনে সিনা ১৩ কোটি ৬৬ লাখ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৩ কোটি ১৩ লাখ, প্রগতি লাইফ ৯ কোটি ৭৭ লাখ, এডিএন টেলিকম ৯ কোটি ৪৬ লাখ ও সোনালী আঁশ ২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST