রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

রূপালী ব্যাংক পিএলসির ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পিএলসির ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী বাংক পিএলসি রংপুর বিভাগের ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রংপুর আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক ২০২৩ সালে বাংকের বিভিন্ন ব্যবসায়িক সূচকে অভূতপূর্ব অর্জনে অবদান রাখার জন্য রংপুর বিভাগের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ করার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন।

এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন। সম্মলনে রংপুর বিভাগের সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST