বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

লাভেলো আইসক্রিমের নগদ লভ্যাংশ ঘোষণা

লাভেলো আইসক্রিমের নগদ লভ্যাংশ ঘোষণা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি সমাপ্ত হিসাববছরে (২০২৫-২৬) সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে মোট ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০টি শেয়ার রয়েছে। এসব শেয়ারের বিপরীতে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিতে কোম্পানিটির প্রয়োজন হবে ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০ টাকা। তবে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা ৩ কোটি ১২ লাখ ৫২ হাজার ২৫০টি শেয়ার এ লভ্যাংশের আওতাভুক্ত হবে না।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরে এ আয় ছিল ১ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯২ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১১ টাকা ৪৪ পয়সা। কর-পরবর্তী মুনাফা আগের বছরের তুলনায় ৬১ শতাংশ বেড়েছে।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর ২০২৬।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটি প্রতিবছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দিয়ে আসছে। বর্তমানে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের ‘ডিএস-৩০’ সূচকের অন্তর্ভুক্ত এবং ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST