শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ মো. আনোয়ারুল হক

মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ মো. আনোয়ারুল হক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকা ভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র উদ্যোক্তা পরিচালক মো. আনোয়ারুল হক ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৪৮তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

ইতিপূর্বে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ঝুঁকি ব্যাবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সাথে যুক্ত আছেন। ব্যবসা-বাণিজ্যের বাইরেও তিনি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তিনি গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব এবং উত্তরা মডেল ক্লাবের সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST