বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। দিন শেষে ফান্ডটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের ৮ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন ফান্ডটির সর্বোচ্চ দর ছিল ৮ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন দর ছিল ৮ টাকা ১০ পয়সা।

‎দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ৬৮ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

‎তৃতীয় অবস্থানে থাকা ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড-এর দর বেড়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। দিন শেষে ফান্ডটির দর দাঁড়িয়েছে ২৮ টাকা ৪০ পয়সায়।

‎এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ দশে রয়েছে ওরিয়ন ইনফিউশন, ঢাকা জেনারেল ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, ১ম জনতা মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবি সোনালী ১ম মিউচুয়াল ফান্ড এবং প্রাইম ১ আইসিবিএ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST