মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষে

ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ৪র্থ কার্যদিবস বুধবার (৪ সেপ্টেম্বর) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার ব্র্যাক ব্যাংকের ৪৭ কোটি ৫৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি অগ্নি সিস্টেম লিমিটেডের ২১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ২৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে ইবনে সিনা।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, আইএফআইসি ব্যাংক, সি পার্ল, মিডল্যান্ড ব্যাংক, এমজেএল বিডি, বঙ্গজ, শাহজিবাজার পাওয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST