মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে সর্বোচ্চ ১০ কোম্পানির লেনদেনে

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে সর্বোচ্চ ১০ কোম্পানির লেনদেনে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির লেনদেন হয়েছে সবচেয়ে বেশি। এই ব্যাংকের লেনদেন হয়েছে ১১ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সপ্তাহটিতে ব্লক মার্কেটে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের ৭ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়ে দ্বিতীয় এবং অগ্নি সিস্টেমসের ৬ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ব্যাংক এশিয়া, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মিডল্যান্ড ব্যাংক, বীচ হ্যাচারি এবং এনআরবিসি ব্যাংক পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST