মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিএসইসির নতুন চেয়ারম্যান রাশেদ মাকসুদ

বিএসইসির নতুন চেয়ারম্যান রাশেদ মাকসুদ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার  নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে খন্দকার রাশেদ মাকসুদকে।

রোববার (১৮ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ

রাশেদ মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করে ১৯৯২ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি ও এনআরবিসি ব্যাংক লিমিটেডের এমডি এবং দীর্ঘ সাত বছর সিটি ব্যাংক এনএ বাংলাদেশের এমডি ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।

দীর্ঘ ২৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে রাশেদ মাকসুদ সিটি ব্যাংক এনএ বাংলাদেশের করপোরেট ব্যাংকিং গ্রুপ, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ হেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর পরে ডিরেক্টর ও গ্লোবাল ট্রানজেকশন প্রধানের দায়িত্ব পান। এছাড়া তিনি একই ব্যাংকের ইন্দোনেশিয়ার জাকার্তা অফিস এবং পরে বাংলাদেশ অফিসের এমডি ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST