আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
মালেক স্পিনিং মিলস ৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ১৯ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৬৭ লাখ, প্রাইম ইন্স্যুরেন্স ২ কোটি ৫১ লাখ, সায়হাম টেক্সটাইল ২ কোটি ৫১ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Leave a Reply