সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে ডিবিএ’র অভিনন্দন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে ডিবিএ’র অভিনন্দন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।প্রবীণ অর্থনীতিবিদ ও আন্তার্জাতিক মুদ্রা তহবিলের (আাইএমএফ) সাবেক কর্মকর্তা ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছে

মঙ্গলবার (১৩ আগষ্ট) সংগঠনটির পক্ষ থেকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নতুন গভর্নরকে এই অভিনন্দন জানান।

সাইফুল ইসলাম বলেন, ড. আহসান এইচ মনসুর বাংলাদেশের আর্থিক খাতের একজন সুপরিচিত ও স্বনামধন্য ব্যাক্তিত্ব। তিনি তাঁর কর্মক্ষেত্রে ও পেশাদারিত্বের জায়গায় অত্যান্ত নিষ্ঠাবান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সহ দেশি-বিদেশী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘ সময় ধরে আর্থিক খাতে তাঁর অবদান দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে।

তিনি আরও বলেন, প্রবীণ এই অর্থনীতিবিদ তার যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে দেশের আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করবেন। বিদ্যমান সমস্যা ও সংকট দূর করে এই খাতে শৃংখলা ফিরিয়ে আনবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংগঠনটি আশা প্রকাশ করে বলেন, নতুন এই গভর্নর দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারকে বিশেষ বিবেচনায় রাখবেন এবং এই খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংক থেকে সব ধরনের সহযোগীতা দিয়ে যাবেন।

পুঁজিবাজারের অংশী হিসেবে এসোসিয়েশনের পক্ষ থেকে গভর্নরের সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তারা। পাশাপাশি গভর্নরকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST