মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন

দ্বিতীয় আইসক্রিম উৎপাদন ইউনিট স্থাপনে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করবে লাভেলো

দ্বিতীয় আইসক্রিম উৎপাদন ইউনিট স্থাপনে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করবে লাভেলো

আজকের পুঁজিবাজার: দ্বিতীয় আইসক্রিম উৎপাদন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান  পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ। এতে কোম্পানিটির বিনিয়োগ হবে ১৫০ কোটি টাকা।

দ্বিতীয় ইউনিট স্থাপনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে কোম্পানিটি বর্তমান উৎপাদন কারখানা ময়মনসিংহের ভালুকায় ৫৯ দশমিক ১৬ শতাংশ জমি কিনেছে।

কোম্পানিটি জানিয়েছে, দ্বিতীয় আইসক্রিম উৎপাদন ইউনিটের অধিকাংশ মূলধনী যন্ত্রপাতি কেনার জন্যে লাভেলো, Tetra Pak South East Asia Pte Ltd. 19 Gul Lane, Singapore, Singapore 629414, MEC Group (Equipmentimes), No.25, Tongxing Street, Dalian, China, Teknoice, Via Lazio 37-20090, Buccinasco (Mi), Italy Ges Yantai Moon Co. Ltd. Yantai City, Shandong Province সাথে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে।

দ্বিতীয় আইসক্রিম উৎপাদন ইউনিট স্থাপন এবং আইসক্রিম উৎপাদন শুরুর পর লাভেলোর দৈনিক আইসক্রিম উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ লাখ ৫০ হাজার লিটার, যা বর্তমান আইসক্রিম উৎপাদন ক্ষমতার প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। কোম্পানিটি আরও জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের উৎপাদিত আইসক্রিম ২০২৫ সালের জুন মাস থেকে বাজারজাত করা হবে। কোম্পানির নগদ প্রবাহের উপর ভিত্তি করে অভ্যন্তরীণ উৎস ও ব্যাংকের অর্থায়ন থেকে উক্ত বিনিয়োগ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST