আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ২০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের ৫ পয়সা বা ৫ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ৩য় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬২ শতাংশ।
এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের৩.৫৭ শতাংশ, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩.২২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.০২ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৯২ শতাংশ, এবি ফার্মার ১.৭৭ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ১.৭২ শতাংশ এবং এনভয় টেক্সটাইলের ১.২৯ শতাংশ দর বেড়েছে।
Leave a Reply