মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, এদিন ডিএসইতে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৪৩ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, এনভয় টেক্সটাইল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST