মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

দর বাড়ার শীর্ষে শাইনপুকুর সিরামিকস

দর বাড়ার শীর্ষে শাইনপুকুর সিরামিকস

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন বাংলাদেশ ইন্ডাসট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, রানার অটোমোবাইলস পিএলসি, কোহিনূর কেমিক্যালস কোম্পানি লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST