মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দর পতনের শীর্ষে ন্যাশনাল টি

দর পতনের শীর্ষে ন্যাশনাল টি

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ অক্টোবার) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার দিন শেষে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২০ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ টাকা বা ৭ দশমিক ৬৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ২০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং প্যাকিজিং লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST