মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

দর পতনের শীর্ষে ইসলামী ব্যাংক

দর পতনের শীর্ষে ইসলামী ব্যাংক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ৩২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিব্রা ইনফিউশনস লিমিটেড।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনালী পেপার অ্যান্ড বোর্ড লিমিটেড, জেমিনি সি ফুড পিএলসি, মুন্ন এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড, ফার্মা এইড, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেডের দর কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST