আজকের পুঁজিবাজার:তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানির (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১ টাকা ২৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ১ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪৭ পয়সা।
Leave a Reply