বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

খুলনায় আইএফআইসি ব্যাংক লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

খুলনায় আইএফআইসি ব্যাংক লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

default

খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (২৪ জানয়ারি ২০২৫) দিনব্যাপী ‘লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে ১৪০০ এর বেশি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। বৃহত্তর খুলনা জোনের ১৫টি শাখা এবং ১১৮টি উপশাখার প্রায় তিনশতাধিক কর্মীদের নিয়ে আয়োজন করা হয় দিনব্যাপী এ বিজেনস কনফারেন্সের।

আইএফআইসি ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব সাজ্জাদ জহির এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা আমানত সংগ্রহ, লোন প্রদান ও রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ সংশ্লিষ্ট কর্মীদের সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম, হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব দিলীপ কুমার মন্ডল ও উর্ধ্বত্বন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST