আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
Leave a Reply