বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ

এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রথম প্রান্তিকে কোম্পানিটি ২৫ কোটি ৩৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছর একই সময়ে নিট মুনাফার পরিমাণ ছিল ১০ কোটি ৮২ লাখ টাকা।

আলোচিত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬৫ পয়সা আয় হয়েছিল। আগের বছরের তুলনায় কোম্পানিটির ইপিএস প্রায় ১৩২ শতাংশ বেশি।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৩ টাকা ৪৪ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST