শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

এনআরবি ব্যাংকের নতুন কোম্পানি সচিব নিয়োগ

এনআরবি ব্যাংকের নতুন কোম্পানি সচিব নিয়োগ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসি নতুন কোম্পানি সেক্রেটারি নিয়োগ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎গত ৩০ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২২১তম সভায় মি. মঞ্জুরুল আহসান, এফসিএস-কে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়।

‎পরবর্তীতে তিনি এনআরবি ব্যাংক পিএলসির কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব ও কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। ২৩ জুন ২০২৬ তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

‎এর মাধ্যমে মঞ্জুরুল আহসান, এফসিএস এনআরবি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন এবং ব্যাংকের করপোরেট সেক্রেটারিয়াল কার্যক্রম পরিচালনা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST