শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক ঘোষণা

এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক ঘোষণা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি (এনআরবিসি ব্যাংক) ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ০.১৩৬ টাকা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত লোকসান ছিল ০.০৮১ টাকা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ০.৮৬৯ টাকা। আগের অর্থছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৩৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ৩৪ পয়সা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST