শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ইউনিয়ন ব্যাংকের নতুন নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংকের নতুন নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:ইউনিয়ন ব্যাংক পিএলসি’র নবগঠিত নির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবীর ও ড. শহিদুল ইসলাম জাহীদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ।

ব্যাংকে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নতুন নতুন বিভিন্ন প্রকার জমা হিসাব খুলছেন এবং বিদ্যমান হিসাবে লেনদেন করছেন। এ বিষয়ে নির্বাহী কমিটি সন্তোষ প্রকাশ করেন এবং জনগণকে ধন্যবাদ জানান ও ইউনিয়ন ব্যাংকের প্রতি তাঁদের আস্থার প্রশংসা করেন এবং আস্থা অব্যাহত রাখার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST